প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারের বাবার মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের বাবা মিঞা মো. আবদুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাসান জাহিদ তুষার তার বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। ২০১৪ সালের এ দিনে চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান সাবেক কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক।