চিরকুট-এর নিবেদন

'বিউটি সার্কস'-এর প্রথম গান 'বয়ে যাও নক্ষত্র' আসছে আজ রাতে

আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে 'বিউটি সার্কাস'। তার চেয়েও বড় খবর, সময়ের বহুল আলোচিত মাহমুদ দিদারের এই সিনেমাটির প্রথম গান 'বয়ে যাও নক্ষত্র' প্রকাশ হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত ৮টায়।

গানটির কথা লেখা, সুর করা এবং কষ্ঠ দেওয়া- তিনটিই করেছেন নন্দিত শিল্পী এবং জনপ্রিয় ব্যান্ড 'চিরকুট'-এর ফ্রন্টম্যান শারমিন সুলতানা সুমি। গানটির সংগীত পরিচালনা করেছেন 'চিরকুট'-এর ড্রামার, নামি শব্দ প্রকৌশলী এবং সংগীত পরিচালক পাভেল অরিন।

গানটি 'চিরকুট' ব্যান্ডের পক্ষ থেকে 'বিউটি সার্কাস' সিনেমার জন্য নিবেদন করা হয়েছে।