'ব্রহ্মাস্ত্র'র সাফল্য ছাড়াও আলিয়ার জীবনে এখন উদ্যাপনের পসরা। সন্তানধারণের তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছেন রণবীর-ঘরনি। সাধের প্রস্তুতিও শুরু হয়ে গেছে কাপুর পরিবারে। দিনক্ষণ জানা না গেলেও নিমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ হয়েছে। কারা কারা আসছেন আলিয়ার সাধে?
আলিয়ার বোন শাহিন ভাট, বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন, আনুশকা রঞ্জন, বলিউড সতীর্থ কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, নব্য নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেঠি এবং আলিয়ার ছোটবেলার বান্ধবীরা মিলিয়ে নিমন্ত্রিতের তালিকা নেহাত ছোট নয়।
নীতু কাপুর এবং সোনি রাজদান- দুই মা মিলে সব ব্যবস্থা শুরু করে দিয়েছেন।
আর মেনু? জমজমাট খানাপিনা ছাড়া কি আর সাধ জমে! আলিয়ার সাধের মেনুর তালিকাও প্রকাশ্যে আসবে খুব শিগগিরই। যেহেতু ২০২০ সাল থেকেই নিরামিষ বা মূলত ভিগান খাবার খান অভিনেত্রী, সাধের পদও সব 'ভিগান' হবে এমনটাই ধরে নিচ্ছেন অনেকে। রণবীর কাপুর এবং আলিয়ার বিয়েতে একটা আলাদা ভিগান স্টল ছিল। সেখানে মিলছিল ভিগান বার্গার আর ভিগান সুশি। সাধে কী কী পদ থাকে, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।
জানা গেছে, অক্টোবরের প্রথম দিকে সাধের অনুষ্ঠানটি হবে। সেদিন রণবীর আর আলিয়ার ছোটবেলার দুষ্টু-মিষ্টি ছবি দিয়ে সাজানো হবে ঘর। আসছে যে তাদেরই অনুরূপ। সূত্র : আনন্দবাজার