কবিতা : পল্লিজননী, কবি : জসীম উদ্দীন
বহুনির্বাচনী প্রশ্ন
১. পল্লিজননী কবিতায় কীসের ডাক অকল্যাণের সুর?
ক. প্যাঁচার খ. হুতুমের গ. শেয়ালের ঘ. কুকুরের
২. আড়ঙের দিন মানে
ক. পূজার দিন খ. মেলার দিন গ. হাটের দিন ঘ. খ ও গ
৩. পল্লিজননী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. রাখালী খ. নকশীকাঁথার মাঠ
গ. সোজন বাদিয়ার ঘাট ঘ. মালব কৌশিক
৪. ‘যে কথা ভাবিতে পরাণ শিহরে’ এখানে কোন কথা বলা হয়েছে?
ক. টাকা-পয়সা খ. জাগতিক চিন্তা
গ. ছেলের মৃত্যু ঘ. অর্থনৈতিক সামর্থ্য
৫. কবি জসীম উদ্দীন গ্রামের বাড়ির নাম কী?
ক. চরমধুয়া খ. তাম্বুলখানা
গ. চন্দ্রকোনা ঘ. আমতলি
৬ নিচের কোনটি জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ?
ক. নকশীকাঁথার মাঠ খ. অগ্নিবীণা
গ. রক্তরাগ ঘ. যে জলে আগুন জলে
৭. জসীম উদ্দীনের কোন কাব্যটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. বালুচর খ. সোজন বাদিয়ার ঘাট
গ. নকশীকাঁথার মাঠ ঘ. রাখালী
উত্তর
১. খ, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. গ