ওজন ঝরাতে পিনাট বাটার

যারা ওজন কমাতে চান কিন্তু বেশি পরিশ্রম করতে চান না, তাদের দরকার পিনাট বাটার। ভাবছেন মাখন খেয়ে কী করে ওজন কমবে? শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। পিনাট বাটারে রয়েছে ট্রিপটোফান নামের উপাদান, যা ক্যালরি ঝরাতে সাহায্য করে।

যেভাবে খাবেন

 কলার সঙ্গে পিনাট বাটার খেলে ভালো ফল পাওয়া যাবে। কলায় রয়েছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম, তা ট্রিপটোফানের সঙ্গে মিশে ওজন কমায়। পিনাট বাটার ফাইবার ও প্রোটিনে ভরপুর। এই মাখন খেলে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে।

 প্রাতরাশে ওটসের সঙ্গে পিনাট বাটার খেতে পারেন। যারা ওজন ঝরাতে চাইছেন, তাদের জন্য ওটস-দুধ আর পিনাট বাটার খুব ভালো নাশতা।

 অফিসে বসে কাজের মধ্যে প্রায়ই খিদে পায়। তখন ভাজাভুজি, রোল, চাওমিন না খেয়ে ভরসা রাখতে পারেন পিনাট বাটারেই। আপেলের সঙ্গে খান পিনাট বাটার। বিকেলের হালকা খিদের জন্য বেশ স্বাস্থ্যকর এই খাবার।

সতর্কতা

 ওজন ঝরানোর পরিকল্পনা থাকলে যে পিনাট বাটারে লবণ থাকে, তা এড়িয়ে চলাই ভালো। বেশি মাত্রায় লবণ শরীরে গেলে শরীরে বেশি মাত্রায় জল জমতে থাকে। ফলে ওজন বেড়ে যায়।

 পিনাট বাটার খেতে দারুণ সুস্বাদু। তাই অনেকেই প্রাতরাশ থেকে শুরু করে বিকেলের নাশতা, নানা সময়ে এই মাখন খেয়ে থাকেন। ভাবেন শরীরের মেদ দ্রুত ঝরবে। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। কোনো কিছুই অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভালো নয়। দিনে এক-দু চামচের বেশি এই মাখন না খাওয়াই ভালো।