বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ১৯০ যাত্রীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনের যাত্রী হয়েই রাজশাহীতে ফিরছিলাম। জয়দেবপুর স্টেশনে ট্রেনটি পৌঁছলে মানুষের ঢল দেখে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যা বেশি মনে হয়। তাই যাত্রীদের টিকিট চেক করা হয়। ১৯০ জন বিনা টিকিটের যাত্রীকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।