সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে সচেতন করে তুলতে গতকাল শনিবার দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে ক্যারিয়ার ক্লাব। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার।
ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট এ কে এম নাজমুল হাসানের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন। এতে মূল বক্তা ছিলেন ৩০তম বিসিএসে প্রথম হওয়া বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার সুশান্ত পাল। সেমিনারের মিডিয়া পার্টনার ছিল দেশ রূপান্তর।