জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে জাপার প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে মৃধাকে অব্যাহতি দেওয়া হয়। ইতিমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।