Learning English

Cutting corners

সস্তায় বা দ্রুত ব্যবস্থা করার জন্য গুণগত মানের ক্ষেত্রে আপস করা, সস্তার ব্যবস্থা

Examples

a. It is certainly not a sensible to cut corners on your children’s education

বাচ্চাদের শিক্ষার ব্যাপারে সস্তার ব্যবস্থা অবশ্যই কোনো বুদ্ধিমানের কাজ নয়।

b. My mom often had to cut corners when we were kids in order to feed all of us.

আমাদের সবার খাবার জোগানোর জন্য আমার মাকে প্রায়ই সস্তার ব্যবস্থা গ্রহণ করতে হতো।

c. The President of United States decided to cut corners in order to overcome of the recession.

মন্দাবস্থা থেকে পরিত্রাণের জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সস্তার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন।

Charley horse

পায়ে শিরটান লাগা

Examples

a. I got a bad Charley horse after swimming for an hour.

একঘণ্টা সাঁতারের পর আমার পায়ে প্রচণ্ড শিরটান লেগেছিল।

b. Merelda got a charley horse while playing soccer.

ফুটবল খেলার সময় মেরেল্ডার পায়ে শিরটান লেগেছে।

c. Spending all day on my feet caused a charley horse in my leg that was so painful, I had to sit down for a while and rest

সারা দিন দাঁড়িয়ে থাকার ফলে আমার পায়ে এমন প্রচণ্ড শিরটান লেগেছে যে কিছু সময় বসে বিশ্রাম নিতে আমি বাধ্য হয়েছি।