শিশু অপহরণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী জেলার মাধবদী সদর থানা এলাকায় ঘটে যাওয়া বহুল আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিদার কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কাটা দীঘির পাড়া গ্রামের মৃত আঃ গনির মেয়ে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং সে ২০০৮ সালে ২ বছরের শিশু রাফিকে অপহরণ করে এবং অপহরণের পর আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুটিসহ ধরা পড়ে এবং চার মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে সে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে এবং বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে বলে জানায়।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।