বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি।
এদিকে মঙ্গলবার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত থেমে থেমে উখিয়ার আনজুমান পাড়া সীমান্তের ওপারে একের পর ভারী বিকট শব্দে কেঁপে উঠেছে।
ভয়ে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বিকট শব্দ শুনেছেন বলে স্থানীয় বাসিন্দা ইউনুস বাপ্পি জানিয়েছেন।
তিনি আরও বলেন, সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি কয়েক’শ পরিবার বসবাস করছে। ভয়ে তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না।
এ ব্যাপারে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিস্তারিত জেনে বলতে হবে।
এ ব্যাপারে জানতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের মুঠোফোনে কল করলে রিসিভ করেননি।