নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

দ্বিতীয় অধ্যায় : অর্থায়নের উৎস

বহুনির্বাচনী প্রশ্ন

১. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে নিচের কোন কাজটি ঐচ্ছিক হয়?

ক. মুনাফা অর্জন               খ. অর্থায়নের নিরাপত্তা

গ. কর প্রদান                   ঘ. মুনাফা বণ্টন

২. ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন?

ক. স্থায়ী খরচ নির্বাহের জন্য

খ. দৈনন্দিন খরচ নির্বাহের জন্য

গ. স্থায়ী সম্পদ অর্জনের জন্য

ঘ. নতুন খাতে বিনিয়োগের জন্য

৩. ‘ক’ লিমিটেড ২০২০ সালে ৫,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। কোম্পানি তার মুনাফার ১৬% বাদে অবশিষ্ট টাকা লভ্যাংশ হিসেবে ঘোষণা করে। ‘ক’ লিমিটেডের ২০২০ সালের অবণ্টিত মুনাফার পরিমাণ কত টাকা?

ক. ২,৫০,০০০                খ. ৬৪,০০০

গ. ৮০,০০০                    ঘ. ৪,২০,০০০

৪. নিচের কোনটি বহিস্থ তহবিলের উৎস?

ক. শেয়ার                                   খ. অবণ্টিত মুনাফা

গ. মূলধন                                    ঘ. প্রদেয় বিল

৫. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?

ক. ২ থেকে ১০ জন                       খ. ২ থেকে ২০ জন

গ. ২ থেকে ৫০ জন                       ঘ. ৭ থেকে ৫০ জন

৬. তুরিন সদ্য এমবিএ পাস করে একটি কুটির শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। মূলধন সমস্যা দূর করার জন্য নিচের কোন প্রতিষ্ঠান তাকে সহায়তা করতে পারে?

ক. গ্রামীণ ব্যাংক               খ. বাংলাদেশ উন্নয়ন ব্যাংক

গ. বাংলাদেশ শিল্প ব্যাংক  ঘ. বাংলাদেশ ব্যাংক

নিচের উদ্দীপকটি পড়ে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। সম্প্রতি ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে তিনি তিন লাখ টাকার একটি ফটোকপি মেশিন ৭ বছর ব্যবহারের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন এবং সে অনুযায়ী মাসিক ভিত্তিতে অর্থ পরিশোধ করেন।

৭. জনাব কামালের ফটোকপি মেশিনটির অর্থায়নের উৎস কোনটি?

ক. ঋণ                           খ. ঋণপত্র

গ. লিজিং                                    ঘ. বাণিজ্যিকপত্র

৮. নির্দিষ্ট মেয়াদ পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধের নিমিত্তে ইস্যুকৃত অঙ্গীকারপত্র বা দলিলকে কী বলা হয়?

ক. প্রত্যয়পত্র                   খ. চেক

গ. পে-অর্ডার                    ঘ. বিনিময় বিল

৯. নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?

ক. বাণিজ্যিকপত্র              খ. বিধিবদ্ধ সঞ্চিতি

গ. মজুদমাল বন্ধকীকরণ                 ঘ. প্রদেয় বিল

১০. দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের কোন উৎসের টাকা ব্যবসায় বিলুপ্তির আগ পর্যন্ত পরিশোধ করতে হয় না?

ক. ঋণপত্র                                  খ. বন্ধকি ঋণ

গ. শেয়ার ইস্যু                 ঘ. লিজিং

১১. ব্যবসায়ের দৈনন্দিন খরচ হয়Ñ

র. মেশিন মেরামতে                       রর. ভাড়া প্রদানে

ররর. বিদ্যুৎ বিল প্রদানে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মাসুদ তার কোম্পানিতে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের উৎসগুলো বিচার-বিশ্লেষণ করছেন। তিনি শেয়ারের বিকল্প কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চান।

১২. তহবিল সংগ্রহে মাসুদকে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে?

ক. স্বল্পমেয়াদি                 খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি                  ঘ. অভ্যন্তরীণ

১৩. শেয়ারের বিকল্প হিসেবে মাসুদের জন্য প্রযোজ্য হবেÑ

ক. ঋণপত্র ইস্যু                খ. বাণিজ্যিকপত্র বিক্রয়

গ. বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগ্রহণ   ঘ. লিজ নেওয়া

উত্তর

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. গ, ১৩. ক