বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান যুক্তরাষ্ট্র সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র বিমানবাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে গত ১৩ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র গমন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান সফরকালে পেন্টাগনে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এরপর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বিমানবাহিনী কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স’-এ অংশগ্রহণ করেন। কনফারেন্সে বৈশি^ক বিষয়াবলি, কার্যকরী নেতৃত্ব প্রদান, তথ্যপ্রযুক্তির যুগে অপারেশনাল কার্যক্রম পরিচালনা, সুস্থ সংস্কৃতি অনুসরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।