সংবাদপত্র পরিবহন ঠিকাদার চাঁদনী পরিবহনের স্বত্বাধিকারী আব্দুস সালাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুর ২.২০টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে (শ্যামলী) তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রেখে গিয়েছেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিভিন্ন সংবাদপত্র পরিবহন করে আসছেন। রাজধানীর আদাবরে জানাজা শেষে গ্রামের বাড়ি ঝালকাঠিতে দাফন করা হবে। বিজ্ঞপ্তি