নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত বুধবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকার মন্টু (১৮), জিলানী (১৯), সাকিব (২০), আনার হোসেন (১৮) ও সজিব (২২)।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।