স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি

বিজিবির খুলনা ব্যাটালিয়ন অভিযান চালিয়ে যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তি