শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার
পদ ও যোগ্যতা : ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ১ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। ইন্সট্রাক্টর (কৃষি) ১ জন।
কৃষি বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ইন্সট্রাক্টর (অটোমোবাইল) ১ জন। মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা অটোমোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। উপসহকারী প্রকৌশলী ১ জন। প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট ১ জন। প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ব্যক্তিগত সহকারী ২ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে চারবছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাসসহ বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। সমপদে তিন বছর কাজে করার বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। সহকারী লাইব্রেরিয়ান ১ জন। গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। হিসাবরক্ষক ১ জন। কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষায় স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ল্যাবরেটরি টেকনিশিয়ান ৪ জন। বিজ্ঞান শাখায় ২য় বিভাগে এইচএসসি বা সমমানের পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। স্টোর কিপার ১ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার কোর্স সম্পন্ন । বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। হিসাব সহকারী ১ জন। ব্যবসা শিক্ষায় এইচএসসি বা সমমানের পাস। কমপক্ষে ২য় বিভাগে পাস এবং কম্পিউটার কোর্স সম্পন্ন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহকারী ৫ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা।
৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://shniyd.teletalk.com.bd) অথবা (www.shniyd.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে। যোগাযোগ : মহাপরিচালকের কার্যালয়, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাভার, ঢাকা।
সূত্র: কালের কণ্ঠ, ১৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ১১