বাংলা টাইগার্সের আইকন হিসেবে আগেই নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ড্রাফটে উঠেছে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের নামও। এবার সেই তালিকায় যুক্ত হলেন তরুণ আফিফ হোসেন ধ্রুবও। আগামী ২৬ সেপ্টেম্বর আবুধাবী টি-টেন লিগের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
বাঁহাতি ব্যাটার আফিফ এর আগেও অবশ্য টি-টেন লিগে খেলেছেন। তার দল ছিল বাংলা টাইগার্স। দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি।
টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের।
টুর্নামেন্টের ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।