বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচ জ্যোতিদের

২০২৩ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দিন আজ। আবুধাবিতে থাইল্যান্ডের সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনাল জিতলেই হলো। ২০১৪ সাল থেকে টানা টি-টোয়েন্টি বিশ্বকাপ মূলপর্বে খেলছে বাংলাদেশ। সামনের আসর নিশ্চিত করলেই টানা পাঁচ আসর হবে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচই জিতেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে অপরাজিত হিসেবে শেষ চারে নিগার সুলতানা জ্যোতিরা। আজ ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল থাইল্যান্ডের সঙ্গে প্রথম সেমিফাইনাল ম্যাচ। গত বছর এই দলটির সঙ্গেই জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে লড়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশকে ৮ উইকেট হারিয়ে দিয়েছিল থাইল্যান্ড। ওই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৩৯.২ ওভারে ২ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জেতে।