গাজীপুরের কাপাসিয়া সদর বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নাজমুল হুসাইন জানান, পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক থাকার পরও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় মেসার্স বণিক ব্রাদার্সের মালিক নির্মল বণিককে ৩০ হাজার এবং মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক মো. মোখলেছ মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাজীপুর জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক (পাট) মোহাম্মদ ফাইজুল্লাহ।