‘সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম যতই বলুক সরকার হটাবে। লাভ নেই। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন। সরকার আমরাও হটিয়েছি। সেটা যখন কোনো উপনিবেশী সরকার হয়, বিদেশি সরকার হয় তাদের আমরা হটিয়েছি। পাকিস্তানি সরকারকে আমরা সংগ্রাম করে হটিয়েছি, তার দরকার ছিল।’

গতকাল শনিবার টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নিজের দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকার যেকোনো দলের হোক, তাকে আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারকে, মানুষের ভোটে নির্বাচিত সরকারকে হটানোর মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না। আমরা আইন ও সংবিধানে বিশ^াস করি। আমরা মনে করি এ দেশের দায়িত্বে জনগণ। তারা যাকে ইচ্ছা, তাকে বসাবে-নামাবে।’

আহসান উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন