দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট দমন করতে হবে : ইনু

সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে বাজার সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজ ও লুটেরাদের দমন করতে হবে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। গতকাল শনিবার বেলা ১১টায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু এমপি বলেন, দেশের রাজনীতির বর্তমান অস্থিরতা, সংঘাত ও সংঘর্ষ নতুন নয়, এটা ’৫২, ’৭১ ও ’৭৫-এর পুরোনো বিরোধের বহিঃপ্রকাশ।

বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, জাসদের রাজনীতি হচ্ছে বৈষম্যের অবসান করা এবং দেশ ও বাজেটের সম্পদ সমাবেশ ও বিলিবণ্টন বঞ্চিত-অসহায়-নিরুপায়-কর্মহীন-আয়হীন নারী পুরুষকে অগ্রাধিকার দেওয়া।