মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকলে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয়পত্র পেতে শুরু করেছে। গতকাল শনিবার বিকেলে শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযুদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন শেষে মন্ত্রী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন।