সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২ প্রদান করা হয়। 'মিডিয়া ও বিনোদন শিল্পে নারী নেতৃত্ব' এর জন্য ফিল্ম শপের সিওও রেবেকা সুলতানা বিন্তী এ অ্যাওয়ার্ডসে ভূষিত হন।
১৫ বছরের বেশি সময় ধরে মিডিয়া এবং বিনোদনশিল্প ছাড়াও বিভিন্ন সামাজিক এবং জলবায়ু পরিবর্তন কর্মী হিসেবে তার অবদান বরাবরই প্রশংসিত হয়েছে।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সাউথ এশিয়ান দেশগুলোর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন করপোরেট এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাউথ এশিয়ান দেশগুলির ঐতিহ্য তুলে ধরা হয়।
ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারের মুখে করপোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তি দ্বারা অর্জিত ব্যতিক্রমী কাজ এবং ফলাফলের স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করা হয়েছিল। বিগত কয়েক বছর ধরে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট এ আয়োজন করে আসছে।