Learning English

Glass ceiling

যে বাধার কারণে কোনো নারী বা সংখ্যালঘিষ্ঠ গোত্রের কোনো ব্যক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও পেশাগত জীবনে যথার্থভাবে মূল্যায়িত হন না, অনুদার মনোভাবসৃষ্ট বাধা, যা নারী ও সংখ্যালঘিষ্ঠ ব্যক্তিকে পেশাগত জীবনে যথার্থভাবে মূল্যায়িত হতে বাধা দেয়, অনুদার দৃষ্টিভঙ্গিসৃষ্ট অদৃশ্য বাধা

Examples

a. She was not able to break through the glass ceiling; despite her qualifications, she was not promoted to the executive level position.

 সে (স্ত্রী) অনুদার দৃষ্টিভঙ্গির বাধা অতিক্রম করতে পারেননি; যোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাহী পর্যায়ে তাকে উন্নীত করা হয়নি।

b. The woman made every attempt but could not break the highest and the toughest glass ceiling.

ওই নারী সব পদক্ষেপই নিয়েছিলেন কিন্তু অনুদার মনোভাবসৃষ্ট সর্বোচ্চ এবং সবচেয়ে কঠিন বাধা অতিক্রম করতে পারেননি।

c. I have reached the glass ceiling now and breaking out is the only way for me to proceed.

আমি অনুদার দৃষ্টিভঙ্গির অদৃশ্য বাধায় আটকে গেছি এবং এটা সামনে এগোনোর একমাত্র উপায় হলো ভেঙে বেরিয়ে যাওয়া।

Saved by the bell

শেষ মুহূর্তে রক্ষা পাওয়া বা বেঁচে যাওয়া

Examples

a. I couldn’t prevent myself from explaining her absence any longer, but then Jill showed up and I was saved by the bell.

দীর্ঘ সময় তার (স্ত্রী) অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করেও আমি আর বেশিক্ষণ বাঁচতে পারতাম না, কিন্তু তখন জিল উদয় হলো এবং শেষ মুহূর্তে রক্ষা পেলাম।

b. I was saved by the bell otherwise my father was about to uncover what I had done and there is no way that I could have even explained the situation to him

আমি শেষ মুহূর্তে রক্ষা পেয়েছিলাম নতুবা আমি কী করেছি সেটা আমার বাবা ধরে ফেলতেন এবং এমন কোনো উপায়ও নেই যে, পরিস্থিতি তাকে ব্যাখ্যা করতে পারব।  

c. The police officer believed that the man had stolen but he did not have probable cause to search him and hence the culprit was saved by the bell.

পুলিশ অফিসারটির বিশ্বাস ছিল যে, লোকটি চুরি করেছিল কিন্তু তাকে তল্লাশি করার সম্ভাব্য কারণ তার ছিল না এবং অভিযুক্ত ব্যক্তি শেষ মুহূর্তে রক্ষা পেয়ে গেল।