নবম-দশম শ্রেণি : ভূগোল ও পরিবেশ

পঞ্চম অধ্যায় : বায়ুমন্ডল

বহুনির্বাচনী প্রশ্ন

১. বায়ুমন্ডল প্রধানত কয় প্রকার উপাদান দ্বারা গঠিত?

ক. ৩ প্রকার                                 খ. ৪ প্রকার

গ. ৫ প্রকার                                 ঘ. ৮ প্রকার

২. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?

ক. ১৮.২৩                                  খ. ২০.৭১

গ. ২৫.৭১                                  ঘ. ৩০.৫৪

৩. বায়ুম-ল যেসব উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে কয়টি স্তরে ভাগ করা যায়?

ক. ৪টি স্তরে                                 খ. ৫টি স্তরে

গ. ৬টি স্তরে                                 ঘ. ৭টি স্তরে

৪. ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও উষ্ণতা

ক. কমতে থাকে               খ. বাড়তে থাকে

গ. স্থির থাকে                   ঘ. কোনোটিই নয়

৫. ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় শতকরা ৭৫ ভাগ কোন স্তর বহন করে?

ক. ট্রপোমন্ডল                    খ. স্ট্রাটোমন্ডল

গ. মেসোমন্ডল                   ঘ. তাপমন্ডল

৬. কোন স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?

ক. তাপমন্ডল                    খ. স্ট্রাটোমন্ডল

গ. মেসোমন্ডল                   ঘ. ট্রপোমন্ডল

৭. কোন স্তরের ওপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়?

ক. মেসোমন্ডল                  খ. স্ট্রাটোমন্ডল

গ. তাপমন্ডল                     ঘ. ট্রপোমন্ডল

৮. হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে?

ক. মেসোমন্ডল                  খ. স্ট্রাটোমন্ডল

গ. তাপমন্ডল                     ঘ. এক্সোমন্ডল

৯. সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?

ক. ৬ ডিগ্রি সেলসিয়াস                   খ. ৮ ডিগ্রি সেলসিয়াস

গ. ১০ ডিগ্রি সেলসিয়াস                  ঘ. ১২ ডিগ্রি সেলসিয়াস

১০. বায়ুর আর্দ্রতা কতভাবে প্রকাশ করা যায়?

ক. ২ ভাবে                                  খ. ৩ ভাবে

গ. ৪ ভাবে                                  ঘ. ৫ ভাবে

১১. বায়ুমন্ডলে শতকরা জলীয় বাষ্পের পরিমাণ কত?

ক. ১ ভাগের কম              খ. ১০ ভাগ

গ. ১০ ভাগের বেশি                       ঘ. কোনোটিই নয়

১২. পানিপ্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে                                  খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে                                  ঘ. ৫ ভাগে

১৩. বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

ক. ৪ শ্রেণি                                  খ. ৫ শ্রেণি

গ. ৬ শ্রেণি                                   ঘ.৭ শ্রেণি

১৪. নিয়ত বায়ু কত প্রকার?

ক. ২ প্রকার                                 খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার                                 ঘ. ৫ প্রকার

১৫. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় কত কিলোমিটার বেগে প্রবাহিত হয়?

ক. ১০ কিলোমিটার                       খ. ১৬ কিলোমিটার

গ. ২০ কিলোমিটার                       ঘ. ২৫ কিলোমিটার

১৬. কত অক্ষাংশে পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি?

ক. ৪০-৪৫ ডিগ্রি অক্ষাংশে

খ. ৪০-৪৭ ডিগ্রি অক্ষাংশে

গ. ৪৫-৫০ ডিগ্রি অক্ষাংশে

ঘ. ৫০-৫৫ ডিগ্রি অক্ষাংশে

১৭. ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে কয়টি শান্ত বলয়ের সৃষ্টি হয়?

ক. ২টি                           খ. ৩টি

গ. ৪টি                           ঘ. ৬টি

১৮. ট্রপোমন্ডল মেরু অঞ্চলে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?

ক. ৬ কিলোমিটার             খ. ৮ কিলোমিটার

গ. ৭ কিলোমিটার             ঘ. ৯ কিলোমিটার

১৯. তাপম-লের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে কত সেলসিয়াসে পৌঁছায়?

ক. ১২৪০ ডিগ্রি সেলসিয়াস

খ. ১৩৫০ ডিগ্রি সেলসিয়াস

গ. ১৪৮০ ডিগ্রি সেলসিয়াস

ঘ. ১৫৬০ ডিগ্রি সেলসিয়াস

২০. কোন মন্ডলের বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ?

ক. ট্রপোমন্ডল                    খ. স্ট্রাটোমন্ডল

গ. মেসোমন্ডল                   ঘ. তাপমন্ডল

২১. স্ট্রাটো বিরতির ওপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোম-ল বলে?

ক. ৮০ কিলোমিটার                       খ. ৯০ কিলোমিটার

গ. ১১০ কিলোমিটার                      ঘ. ১২০ কিলোমিটার

উত্তর

১. ক, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. খ, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. গ, ২০. ঘ, ২১. ক