বেগম বদরুন্নেসা সরকারি
মহিলা কলেজ
পদ ও যোগ্যতা : ড্রাইভার ২ জন। অষ্টম বা সমমানের পাসসহ বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্সধারী। গাড়ি চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অধ্যক্ষ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সব সনদ, কাগজপত্রসহ ডাক বা কুরিয়ারে আবেদন জমা দেওয়া যাবে ২৮ সেপ্টেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। দরকারি সব তথ্য জানা যাবে কলেজের www.bbggc.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ১৯ সেপ্টেম্বর, সোমবার, পৃষ্ঠা ৩
শেখ হাসিনা মেডিকেল
কলেজ, টাঙ্গাইল
পদ ও যোগ্যতা : মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ৬ জন। এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা পাস। বেতনক্রম: ১২৫০০-৩০২৩০ টাকা। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ২ জন। এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা পাস। বেতনক্রম: ১২৫০০-৩০২৩০ টাকা। সহকারী লাইব্রেরিয়ান ১ জন। গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস। কম্পিউটারের কাজে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটারের কাজে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। পরিসংখ্যানবিদ ১ জন। পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটারের কাজে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপে দক্ষ হতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্যাশিয়ার ১ জন। বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। স্টোর কিপার ১ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। টেক্সিডার্মিস্ট ১ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক ৬ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা।
১ সেপ্টেম্বর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://shmct.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৫ অক্টোবর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (http://alljobs.teletalk.com.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : অধ্যক্ষের কার্যালয়, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল।
সূত্র : ইত্তেফাক, ১৫ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭