সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী প্রশ্ন

১. আমাদের দেশে আজকাল তরুণ-তরুণীরা কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিসে গিয়ে কাজ করতে চায় না?

ক. আটটা থেকে একটা                  

খ. দশটা থেকে পাঁচটা

গ. দশটা থেকে চারটা                   

ঘ. দশটা থেকে দশটা

২. আমাদের দেশে নানা জায়গায় কী বসানোর কাজ চলছে?

ক. কম্পিউটার অফিস                     খ. কল সেন্টার

গ. কাগজবিহীন অফিস                   ঘ. ইন্টারনেট অফিস

৩. কী ধরনের অফিস হলে নির্দিষ্ট সময়ের বাইরেও অফিসের কাজকর্ম করা সম্ভব?

ক. স্বাধীন অফিস              খ. ফ্লেক্সিবল অফিস

গ. ভার্চুয়াল অফিস             ঘ. ই-অফিস

উত্তর

১. খ, ২. খ, ৩. গ