নাগরদোলায় চড়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্য-সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় যেতে চায়। রাষ্ট্রকে রক্ষা করার জন্য যেকোনো মূল্যে রাজাকার তালেবানি জামাতি ও তার রাজনৈতিক মিত্রদের ক্ষমতার বাইরে রাখতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হল অডিটরিয়ামে জাসদ রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে। প্রথমত, একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পাঁয়তারা করছে; দ্বিতীয়ত, বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে; তৃতীয়ত, লুটেরা চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে এবং গু-াবাজি-ক্ষমতাবাজি করে দেশকে ঝুঁকির মুখে ফেলেছে।