বার্সায় মেসি

বার্সেলোনা থেকে বিদায় বেলায় আবার ফেরার কথা বলেছিলেন লিওনেল মেসি। সেই সুসংবাদটা কাল দিয়ে দিলেন ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট এদুয়ার্দ রোমু। তার দাবি আর্থিক দিক থেকে মেসিকে ফেরানো সম্ভব। এই মৌসুম পরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ মেসির। এরপর সাতবারের বর্ষসেরা তারকা ফ্রি ট্রান্সফার ফিতে যেকোনো ক্লাবে যেতে পারবেন। রোমু জানান, বার্সা সেই সুযোগটা নিতে চায়। এর আগে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও বলেছিলেন বার্সা-মেসি সম্পর্ক এখনো শেষ হয়নি।