চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মাদক মামলায় পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল বাশারকে (৪০) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাশার কুমিল্লার দেবীদ্বার থানার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ লাইনসে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
এ প্রসঙ্গে আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহমেদ বলেন, মাদকের মামলার পুলিশের সাবেক এএসআই আবুল বাশারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।