রাজশাহীতে পরিকল্পনামন্ত্রী

লাঠি নিয়ে রাস্তায় নামা ভালো কোনো উদাহরণ নয়

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, লাঠি দিয়ে দ্রব্যমূল্যের দাম কমাতে পারবেন না আপনারা। এ জন্য আপনাদের নীতিগতভাবে বেশ কিছু কাজ করতে হবে। লাঠি নিয়ে রাস্তায় নামা এটা ভালো কোন উদাহরণ হতে পারে না।

গতকাল বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস এবং দৃঢ়তা বাংলাদেশের উন্নয়নের পেছনে অনন্য ভূমিকা পালন করছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম।