পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার অবদানসমূহ তুলে ধরেন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক দীপংকর রায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি