উজান থেকে নেমে আসা আকস্মিক ঢল এবং অতিবৃষ্টিতে গত মে মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি জেলা প্লাবিত হয়। কয়েক দশকের মধ্যে এমন বড় ও আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়ে লাখো মানুষ। কোনো জিনিসপত্র ছাড়াই তাদের বাড়িছাড়া হয়ে আশ্রয় নিয়ে হয় অন্য স্থানে। আকস্মিক এ বন্যায় সে অঞ্চলের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যা তাদের জীবনের ওপর বড় ধরনের প্রভাব ফেলে।
হঠাৎ বন্যার পাশাপাশি সে অঞ্চলে তখনয় রেকর্ড ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বন্যায় ৪৩ লাখের বেশি মানুষের জীবনে প্রভাব ফেলে এবং তারা পানিবন্দী হয়ে পড়ে। ৯০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। নারী ও শিশুদের আশ্রয় নিতে হয় অপরিচিত জায়গায় একেবারে খোলা আকাশের নিচে।
অনেক কমিউনিটি ইলেকট্রিসিটির অভাবে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা তাদের পরিবারের সুরক্ষা ও নিরাপদে রাখার ব্যবস্থা করার জন্য যোগাযোগ করতেও পারেননি।
এমন ভয়াবহ সময়ে, ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিশ্বের অনেক দেশের মানুষই ঐক্যবদ্ধ হয়েছিল। জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে ব্র্যাকের সঙ্গে পার্টনারশিপে জরুরিভিত্তিতে বন্যাদুর্গত এলাকায় খাদ্যসহ প্রয়োজনীয় পণ্য পৌঁছাতে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
এই অনুদান বন্যাদুর্গতদের তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী কেনার ক্ষেত্রে সাহায্য করেছে।