স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের অধীন জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ে ঢাকা বিভাগের জুম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জুম সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার।
তত্ত্ববোধক প্রকৌশলী ফরিদপুর অঞ্চলের সাইফুল ইসলাম অহিদ সভাপতিত্বে বিভাগীয় এ জুম সভায় ফরিদপুর জেলা থেকে অংশগ্রহণ করেন ফরিদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোহা. আলমগীর কবির, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী চিন্ময় প্রামাণিকসহ রাজনৈতিক কর্মী ও ঠিকাদাররা।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীর অফিস থেকে জুম সভায় আরও উপস্থিত ছিলেন গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেনসহ এলজিইডি,র সকল কর্মকর্তা-কর্মচারী।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি ঠিকাদারদের আন্তরিক হতে হবে। এ ছাড়া সুবিধাভোগীরা নিজের উন্নয়নকাজ বুঝে নেন, সে ক্ষেত্রে কাজের মান অবশ্যই ভালো করতে বাধ্য থাকে নিয়োগপ্রাপ্ত ঠিকাদার।
সভায় বক্তারা আরও বলেন, উন্নয়নকাজ শুরুর সময়ে সেখানে সাইনবোর্ডের মধ্য দিয়ে বিস্তারিত তথ্য থাকতে হবে যাতে সংশ্লিষ্ট এলাকার মানুষ জনসাধারণ বুঝতে পারে কি কাজ হচ্ছে এখানে।