বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষক ৩ জন। বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ওয়্যারলেস টেকনিশিয়ান/ওয়্যারলেস মেকানিক ৪ জন। এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। তত্ত্বাবধায়ক (সম্পত্তি) ১ জন। ইমারত বা সম্পত্তি রক্ষণাবেক্ষণের কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক বা সমমান ডিগ্রি পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। লাইন নির্মাণ পরিদর্শক/লাইন নির্মাণ ইন্সপেক্টর ৯ জন। দুই বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা দুই বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। বেতনক্রম: ৯৭০০-২৩৪৯০ টাকা। ওয়্যারলেস অপারেটর ৩ জন। জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী ৪ জন। ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ পেয়ে এইচএসসি পাস এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। ডেটা এন্ট্রি অপারেটর ২ জন। বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। ডেটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ভেহিক্যাল মেকানিক ১ জন। এসএসসি বা সমমান পাস অথবা জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। জেনারেটর অপারেটর ১ জন। ২ বছর মেয়াদি অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস অথবা সম বিষয়ে ২ বছরের এসএসসি ভোকেশনাল পাস এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৬ অক্টোবর ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তত্ত্বাবধায়ক (সম্পত্তি) প্রার্থীর বয়স একই তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং ওয়্যারলেস টেকনিশিয়ান/ওয়্যারলেস মেকানিক ও ওয়্যারলেস অপারেটর পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://brebhr.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.reb.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন,
নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬