ইংল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব

বাংলাদেশি জুবায়রিয়া ওশিন যুক্তরাজ্যের ব্রিস্টলের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে উরংঃরহপঃরড়হসহ অ+ পেয়ে ২০২২ ব্যাচে এমএস ডিগ্রি অর্জন করেছেন।

ওশিন ২০০৯ সালে কুমিল্লা হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে হোমনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছেন। তিনি ২০১৭ সালে স্থাপত্য বিদ্যায় আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিজিপি ৩.৩৩ পেয়েছেন। ওশিন ১৯৯৩ সালে ১৫ মে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার শখ বইপড়া, ভ্রমণ ও ফটোগ্রাফি। জুবায়রিয়া ওশিনের পিতা অধ্যাপক আবুল হাসেম হোমনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ছিলেন এবং মাতা মেহেরুন নেছা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিজ্ঞপ্তি