নো ডায়েট জাস্ট বিকিনি

পুজো তো এসেই গিয়েছে। মহালয়ার পর থেকেই আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। আর ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে দুর্গাপুজো সনাতন ধর্মাবলম্বী বাঙালির সেরা উৎসব। আর উৎসবের মৌসুম মানেই কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। সাধারণ মানুষ থেকে গ্ল্যামার দুনিয়ার তারকারা শারোদৎসবের খুশির জোয়ারে গা ভাসায়।

সে তালিকায় রয়েছে সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। লাল পাড় সাদা শাড়িতে দুর্গার বেশে ইনস্টাগ্রামে নুসরাত জাহানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল নেটপাড়া। এবার টুপিস বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, পুজো এসে গিয়েছে। তাই এখন খাওয়া-দাওয়ায় আর কোনো বাছবিচার করা হবে না। ডায়েটকে পুরোপুরি গুডবাই বলে দিয়েছেন যশের পার্টনার।

বিকিনি বেব নুসরাতের সর্বসাম্প্রতিক পোস্টে নেটিজেনদের একাংশ নাখোশ। খোলা চুলে বিকিনি পরে নুসরাতকে নাকি মোটেই মানাচ্ছে না। নিখিলের সঙ্গে বিচ্ছেদ আর যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই বিভিন্ন সময় আক্রমণের শিকার হন নুসরাত।

ছেলের জন্মের কয়েক মাসের মধ্যেই সেই পুরনো ছিপছিপে চেহারা ফিরে পান নুসরত। সেক্সি বিকিনিতে যৌবন যেন তার ঠিকরে বেরোচ্ছে। তবে পুজোর সময় তন্বী চেহারা ধরে রাখতে কড়া ডায়েট মানতে নারাজ নুসরাত জাহান।

নুসরাত ম্যাজিকে কুপোকাত নেটপাড়া। তবে ট্রোলারের তো ট্রোলের অভাব হয় না। নুসরাতের নতুন ফটোশুটের ছবি পোস্ট করতেই সোশাল মিডিয়ার একাংশ নুসরাতকে কটূ ভাষায় কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন, অভিনেত্রীর এই লুক মোটেই সুন্দর নয়। কেউ আবার লিখেছেন সার্জারির আগেই বেশি ভালো লাগত।