তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা
বহুনির্বাচনী প্রশ্ন
১. বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা-
ক. প্রায় ৭৫০০ জন
খ. প্রায় ৭৬৫০ জন
গ. প্রায় ৭৭০০ জন
ঘ. প্রায় ৭৮০০ জন
২. এইচআইভি/ এইডস কী ধ্বংস করে দেয়?
ক. রোগপ্রতিরোধ ক্ষমতা খ. ব্লাড সেল
গ. টিস্যু ঘ. মেরুমজ্জা
৩. কোন ব্যক্তি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়?
ক. যক্ষ্মা আক্রান্ত খ. পোলিও আক্রান্ত
গ. নিউমোনিয়া আক্রান্ত ঘ. এইডস আক্রান্ত
৪. কোন অঞ্চলে এইডসের বিস্তার সবচেয়ে বেশি?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. আফ্রিকার সাব-সাহারা
ঘ. মধ্যপ্রাচ্য
৫. এইডস রোগীর একমাত্র পরিণতি?
ক. অকাল মৃত্যু
খ. সম্মানহানি
গ. সামাজিক সংকট
ঘ. পারিবারিক সমস্যা
৬. কোন ঘাতক ব্যাধি সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করছে?
ক. ক্যানসার খ. এইডস
গ. নিউমোনিয়া ঘ. জন্ডিস
উত্তর
১. ক, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. খ