শচীন দেববর্মণের জন্মবার্ষিকীতে তার ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী। গতকাল শনিবার সকাল ১০টায় শচীন দেববর্মণের ম্যুরালে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।