স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

পিরোজপুরের নাজিরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরির বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের হয়েছে । গতকাল শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে এই মামলা করেন।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন বলেন, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে তুলে নিয়ে স্কুলের সিড়ির পাশের একটি কক্ষে ধর্ষণ করে দপ্তরি ছাব্বির হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।