গুলিস্তানে বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া জানান, বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ চালককে আটক করা হয়েছে।  

ওসি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে ছিলেন।