বিদেশগামীদের করোনা পরীক্ষা শ্যামলীর টিবিতে

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের পরিবর্তে এখন থেকে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হবে। আগামী ৬ অক্টোবর থেকে বনানীর আর্মি স্টেডিয়ামের পরিবর্তে এই হাসপাতালে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হবে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ঢাকা সেনানিবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম আর্মি স্টেডিয়াম থেকে ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে স্থানান্তর করার কথা ছিল। বর্তমানে তা মহাখালীতে স্থানান্তরের পরিবর্তে শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে স্থানান্তর করা হবে।