ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সভা ১১ অক্টোবর

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের প্রথম সাধারণ সভা আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে (দ্বিতীয় তলায়) এ সভা আহ্বান করা হয়েছে। সভায় কার্যনির্বাহী কমিটি গঠনসহ ফোরামের আনুষ্ঠানিক পথচলার সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ফোরামের আহ্বায়ক কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে ও সদস্যসচিব এম এ কুদ্দুসের পরিচালনায়, বৈঠকে সাধারণ সভা বাস্তবায়নে নানা কাজ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফোরামের সদস্যদের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়। 

সাধারণ সভা সামনে রেখে সংগঠনটির জন্য সদস্য আহ্বান করা হয়েছে। জন্মসূত্রে রাজবাড়ী জেলার বাসিন্দা এবং ঢাকায় বিভিন্ন টিভি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ব্যক্তিরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সব শর্ত মেনে আবেদন ফরম পূরণ করতে হবে সদস্য হতে ইচ্ছুকদের। 

আগামী ৮ অক্টোবর, রবিবারের মধ্যে সদস্য ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে আহ্বায়ক কমিটি। পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

সদস্য ফরম সংগ্রহ ও জমাদান এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৬-৭৪৬৮৫৩ (এম.এ. কুদ্দুস), ০১৯৩৩-৪৪০৪৫৬ (অরণ্য গফুর) ও ০১৯১৩২৬৮৫২৫ (নাহিদুর রহমান হিমেল) নম্বরে।