কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে যারা ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায় তাদের সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যেকোনো অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ।
গতকাল সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দুদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায়ের সব মানুষের। এ শারদোৎসবে আসুন আমরা শপথ নিই সব অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব।