থাইল্যান্ড পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। এবার নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। ৫০ রানের জয়ে লংকানরা পয়েন্ট তালিকায় বাংলাদেশকে পেছনে ফেলেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলংকার মেয়েরা। এতে তারা পয়েন্ট তালিকায় বাংলাদেশকে চারে নামিয়ে উঠে গেছে তিনে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ওপেনার হারসিথা সামারাবিক্রমার ৬৯ বলে ৮০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে লংকানরা। শেষদিকে ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ রানের এক ক্যামিও ইনিংস খেলেন নিলাক্ষি ডি সিলভা।
থাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পাথায়ং। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।
জবাবে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১০৭ রানেই থেমে যায় থাইল্যান্ডের ইনিংস। ওপেনার নানাপাথ কনচারয়েকাই ২১ বলে ২৫ করে আউট হন। ৪২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন চানিথা সুথিরুয়াং। শ্রীলংকার অচিনি কুলাসুরিয়া ১৯ রানে নেন ২টি উইকেট।