চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার কণ্ঠে গতকাল সোমবার প্রকাশ হলো 'জানি তোর সময় নেই' শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, 'পুষ্পিতা গানটি দারুণ গেয়েছে। তার গায়কী এককথায় চমৎকার। তার কণ্ঠে একটি ভালো গান শ্রোতাদের উপহার দিলাম। পুষ্পিতার জন্য শুভকামনা সব সময়।'
গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল চ্যানেল আই।
'জানি তোর সময় নেই আমাকে ভাবার/ তবু মন আশা করে কাছে যাবার/ একা একা নিজে নিজে/ অভিমানে যাই ভিজে/ নেই তো সুযোগ তোর পাশে দাঁড়াবার'...এমন চমৎকার গানটি শ্রোতাদের শোনার জন্য এই প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হলো।