নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

প্রবন্ধ : বই পড়া

প্রাবন্ধিক : প্রমথ চৌধুরী

বহুনির্বাচনী প্রশ্ন

(গত সংখ্যার পর)

১৯. ধনের সৃষ্টি যেমন জ্ঞানসাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিÑ

ক. মন সাপেক্ষ                 খ. কর্ম সাপেক্ষ

গ. পরিশ্রম সাপেক্ষ                        ঘ. কোনোটিই নয়

২০. কে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন?

ক. দরবেশ                                  খ. পুরোহিত

গ. নিকট বন্ধু                   ঘ. যথার্থ গুরু

২১. বই পড়া প্রবন্ধ মতে, কী কাউকে কেউ দিতে পারে না?

ক. বই                            খ. সম্পদ

গ. শিক্ষা                         ঘ. নগদ অর্থ

২২. নিচের কোনটি প্রমথ চৌধুরীর ছদ্মনাম?

ক. সুনন্দ                        খ. বনফুল

গ. যাযাবর                                  ঘ. বীরবল

২৩. কে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন?

ক. মাইকেল মধুসূদন দত্ত    খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর                      ঘ. প্রমথ চৌধুরী

২৪. বই পড়া প্রবন্ধ মতে, সাহিত্যচর্চার জন্য কী প্রয়োজন?

ক. বুদ্ধি                          খ. কলম

গ. সম্পদ                                    ঘ. লাইব্রেরি

২৫. দেহের মৃত্যুর রেজিস্ট্রার রাখা হলেও কার মৃত্যুর রেজিস্ট্রার রাখা হয় না?

ক. আত্মার                                  খ. চোখের

গ. কল্পনা শক্তির             ঘ. মগজের

২৬. কোনটি ছাড়া সাহিত্যচর্চার উপায় নেই?

ক. কলম                         খ. খাতা

গ. থাকার ঘর                  ঘ. বই

২৭. শিক্ষা গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর করবে বলে কার বিশ্বাস?

ক. জ্ঞানী ব্যক্তির               খ. শিক্ষকের

গ. শিক্ষার ফল লাভে উদ্বাহু ব্যক্তির   ঘ. লেখকের

২৮. বই পড়া প্রবন্ধের মতে, কীসের জন্য আমরা সবাই উদ্বাহু?

ক. অর্থ সঞ্চয়ের জন্য

খ. লাইব্রেরি স্থাপনের জন্য

গ. পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য

ঘ. শিক্ষার ফল লাভের জন্য

২৯. বই পড়া প্রবন্ধ মতে, কোথায় বিজ্ঞানের চর্চা হয়?

ক. লাইব্রেরিতে                 খ. জাদুঘরে

গ. বিশ্ববিদ্যালয়ে              ঘ. কলেজে

৩০. সুসার শব্দের অর্থ কী?

ক. শক্তি                         খ. সঞ্চয়

গ. প্রাচুর্য                                     ঘ. সম্ভাবনা

৩১. কে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারার সূচনা করেন?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. প্রমথ চৌধুরী

গ. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. কাজী আবদুল ওদুদ

৩২. ‘চার ইয়ারি কথা’ প্রমথ চৌধুরীর কোন জাতীয় রচনা?

ক. প্রবন্ধ                         খ. নাটক

গ. কাব্যগ্রন্থ                                 ঘ. উপন্যাস

৩৩. প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন কেমন ছিল?

ক. সাদামাটা                               খ. অসাধারণ কৃতিত্বপূর্ণ

গ. ঔদার্যপূর্ণ                               ঘ. পা-িত্যপূর্ণ

৩৪. কত সালে প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬৪                                   খ. ১৮৬৬

গ. ১৮৬৮                                   ঘ. ১৮৭০

৩৫. প্রমথ চৌধুরী বিলাতে গিয়েছিলেনÑ

ক. ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে

খ. সাহিত্য নিয়ে পড়তে

গ. ব্যারিস্টারি পড়তে

ঘ. ভ্রমণ করতে

উত্তর

১৯. ক, ২০. ঘ, ২১. গ, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. গ, ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. গ, ৩৫. গ