রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়াস্থ ক্যাম্পাসে এই নবীনবরণ হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও নগরবিদ স্থপতি মো. ইকবাল হাবিব।
বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর) প্রমুখ। বিজ্ঞপ্তি