বেলকুচির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পৌর মেয়র

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় দুর্গাপূজা পরিদর্শন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না।

প্রাচীনকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমরা কোন রকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না। আইনশৃঙ্খলা বাহিনী পূজা মণ্ডপ তদারকিতে নিয়োজিত রয়েছে।

বেলকুচি পৌর এলাকার ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন। পৌর মেয়র পূজা পরিচালনা কমিটির নেতা ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতীসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ সময় সাবেক বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার, পৌর কাউন্সিলর ফজলুল হক ফজল, মহিলা কাউন্সিলর শাপলা খাতুন, স্বর্ণা খাতুন, ছাত্রনেতা রিয়াদ আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।